জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করবে সিআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২১, ১৪:৩৬আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৬:১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটির তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার (১৬ জুলাই) দুপুরে তিনি জানান, সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এই মামলাটির তদন্তভার গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করবে তদন্ত দল।

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. জায়েদুল আলম জানিয়েছিলেন, পুলিশ সদর দফতর থেকে প্রাপ্ত নির্দেশে আগামীকালের (আজ শুক্রবার) মধ্যে আগুনে পোড়া হত্যা মামলার কাগজপত্র, জব্দ করা আলামত জেলা পুলিশের কাছ থেকে সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মামলাটিকে সেনসেটিভ (সংবেদনশীল) উল্লেখ করে তিনি আরও বলেছিলেন, এখানে সময় নিয়ে গভীরে গিয়ে তদন্ত করতে হবে। যেসব আলামত জব্দ করা হয়েছে সেগুলোর ফরেনসিক পরীক্ষা করাতে হবে। এছাড়া সিআইডির কাছে আলামত পরীক্ষা-নিরীক্ষা করার ইক্যুইপমেন্ট (সরঞ্জাম) রয়েছে। জেলা পুলিশকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব ব্যস্ত থাকতে হয়। এ কারণেই মামলাটি নিবিড় পর্যবেক্ষণ ও তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় গত ৮ জুলাই বিকাল সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। কারখানার ছয়তলা ভবনটিতে তখন প্রায় ৪০০-এর বেশি কর্মী কাজ করছিলেন। কারখানায় প্লাস্টিক, কাগজসহ মোড়ক করার প্রচুর সরঞ্জাম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে সব ফ্লোরে।

প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় কয়েকটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের ২০ ঘণ্টার বেশি সময় লাগে। সবমিলিয়ে, এ ঘটনায় ৫২ জনের লাশ উদ্ধার হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তদন্ত কমিটি গঠন করে। 

/আরটি/ইউএস/
টাইমলাইন: নারায়ণগঞ্জে জুস কারখানায় আগুন
১৬ জুলাই ২০২১, ১৪:৩৬
জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করবে সিআইডি
সম্পর্কিত
‘আমার ভাই নাকি পুড়ে কঙ্কাল, লাশটা যেন পাই’
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, শোক জানালো জামায়াত
শাহজালাল বিমানবন্দরে গেটের কাছে আগুন
সর্বশেষ খবর
মহাকাশে খিচুড়ি না গেলেও পৌঁছে গেলো গাজরের হালুয়া
মহাকাশে খিচুড়ি না গেলেও পৌঁছে গেলো গাজরের হালুয়া
বাংলাদেশে ভারতের সফর নিয়ে যা জানা গেলো 
বাংলাদেশে ভারতের সফর নিয়ে যা জানা গেলো 
ত্বকের জেল্লা ধরে রাখতে ঘরেই বানান ভিটামিন-সি ফেস মাস্ক
ত্বকের জেল্লা ধরে রাখতে ঘরেই বানান ভিটামিন-সি ফেস মাস্ক
ওয়াই-ফাইয়ের গতি কম? যে উপায়ে বাড়াতে পারেন
ওয়াই-ফাইয়ের গতি কম? যে উপায়ে বাড়াতে পারেন
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়