সেজান জুস কারখানা থেকে আরও এক মাথার খুলি ও হাড় উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:২০ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার ভেতর থেকে আরও একটি মাথার কুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে ভবনের ৪র্থ তলা থেকে এগুলো উদ্ধারের পর ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সিআইডি নারায়ণগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিআইডি পুলিশ, ফায়ার সার্ভিস ও রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় আগুনে পুড়ে যাওয়া সেজান জুস কারখানার ৪র্থ তলার দক্ষিণ-পূর্ব কোণে অভিযান চালানো হয়। এ সময় এক কোণায় একটি মাথার খুলি ও হাড় উদ্ধার পাওয়া যায়।

এর আগে গত মঙ্গলবার কারখানার ভেতর থেকে আরও তিনটি পুড়ে যাওয়া হাড়ের অংশ উদ্ধার করে সিআইডি। হাড়গুলো উদ্ধারের পর ডিএনএ টেস্টের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, চলতি বছরের ৮ জুলাই বিকালে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় আগুন লাগে। এর পর ভবন থেকে লাফিয়ে পড়ে তিন জন নিহত হন এবং পরের দিন ভবনের চতুর্থ তলা থেকে আগুনে পুড়ে যাওয়া ৪৮ জনের লাশ উদ্ধার করা হয়। নিহত ৫১ জনের মধ্যে ৪৫ জনের লাশ ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

/এসএইচ/
টাইমলাইন: নারায়ণগঞ্জে জুস কারখানায় আগুন
০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:২০
সেজান জুস কারখানা থেকে আরও এক মাথার খুলি ও হাড় উদ্ধার
০৯ জুলাই ২০২১, ২০:৩৩
সম্পর্কিত
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
মীরসরাইয়ে ক্যামিক্যাল কারখানায় আগুন 
সর্বশেষ খবর
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন