এমপি আনার হত্যাকাণ্ড

মোবাইল উদ্ধারে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে ডিবির অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ জুন ২০২৪, ১৪:১৭আপডেট : ২৬ জুন ২০২৪, ১৪:২৭

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় অভিযুক্ত কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবু। তাকে নিয়ে আলামত উদ্ধারে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

বুধবার (২৬ জুন) বেলা পৌনে ১২টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। আভিযানিক দল ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকার পিপীলিকা মার্কেটের পেছনের পুকুরে অবস্থান করছে।

ওই পুকুরেই দুটি মোবাইল ফেলে দেন গ্যাস বাবু। এই মোবাইল উদ্ধারে ডুবুরি ও জেলেদের জাল নিয়ে প্রস্তুত রাখা হয়েছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান।

পিপীলিকা মার্কেটের পেছনের পুকুরে অবস্থান করছে আভিযানিক দল

এর আগে, মঙ্গলবার (২৫ জুন) বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একটি প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয় গ্যাস বাবুকে।

সোমবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে অভিযানের আদেশ দেন। পাশাপাশি বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনারও আদেশ দেন আদালত।

এদিকে, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্তে বুধবার বেলা ১২টার দিকে ঝিনাইদহে এসেছেন ডিবিপ্রধান হারুন অর রশিদ।

/কেএইচটি/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
২৬ জুন ২০২৪, ১৪:১৭
মোবাইল উদ্ধারে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে ডিবির অভিযান
সম্পর্কিত
শিক্ষিকা হত্যায় নির্দিষ্ট করে কাউকে মূল অপরাধী বলা এখনই সম্ভব নয়: ডিবি
অস্ত্রধারী-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডিবি
রংপুরে চার খুন: ‘মবের’ শঙ্কায় কারাগারেই আসামিদের ডোপ টেস্ট
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক