‘এমপি আনার সরলতা দেখিয়েছেন, তোমরা তার লাশের সঙ্গে বেঈমানি করছো’

ঝিনাইদহ প্রতিনিধি
০৬ জুলাই ২০২৪, ১২:১৫আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১২:১৫

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচার, পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুলাই) বিকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেইন বাসস্ট্যান্ড ট্রাফিক আইল্যাল্ডে এসে এক পথ সভা করে।

পথসভায় পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনপ্রিয় এমপি আনারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অথচ তোমরা একটা মানববন্ধনও করোনি। বরং সেই হত্যাকারীদের মুক্তির দাবিতে তোমরা মিছিল করছো।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তোমরা ট্রাক মার্কা নিয়ে নৌকার বিরুদ্ধে এমপি আনারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে। নির্বাচনে জয়ী হওয়ার পরও এমপি তোমাদের কোনও কিছুই করেননি। কারণ তিনি সরলতা দেখিয়েছেন। তার সেই সরলতা নিয়ে মৃত্যুর পরও তার লাশের সঙ্গে বেঈমানি করে, কালীগঞ্জের পাঁচ লাখ মানুষের সঙ্গে বেঈমানি করে তোমরা প্রমাণ করে দিয়েছ কালীগঞ্জের মানুষের রক্তের কোনও মূল্য নেই তোমাদের কাছে। তোমাদের কাছে কালীগঞ্জের উন্নয়নের কোনও মূল্য নেই। তোমাদের কাছে শুধু মূল্য কীভাবে ষড়যন্ত্র করে এই ক্ষমতার মসনদে বসবা আর কালীগঞ্জে লুটপাট করে খাবা। বিগত দিনে তোমরা যে ইতিহাস সৃষ্টি করেছিলে সেই ইতিহাস তোমরা আবার পুনরাবৃত্তি করতে চাও।

মেয়র বলেন, এমপি হত্যাকাণ্ডের পর তোমরা আবার চাঁদাবাজিসহ বিভিন্ন স্থানে হুমকি-ধামকি করে বেড়াচ্ছো। এভাবে আমাদেরকে হুমকি-ধামকি দিয়ে ফেসবুকে পোস্ট করছো। তোমাদেরকে আমরা কখনই প্রতিপক্ষ ভাবিনি। কারণ তোমরা আমাদের প্রতিপক্ষ হওয়ার মিনিমাম যোগ্যতাও তোমাদের নেই। এমপি হওয়া কিন্তু এত সহজ নয়। আমরা বিগত দিনে আনার সাহেবের পরিবারের সঙ্গে ছিলাম এখনও তার সঙ্গে আছি এবং আগামীতেও থাকবো।

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, তোমরা যে লুজার নেতার মুক্তির জন্য সংগ্রাম করছো সেই লুজার নেতার একটা ভিডিও দেখেছি। সেই ভিডিওতে শরীরের একাংশের মাপ নয় এক মহিলার সমস্ত শরীরের মাপ তিনি নিয়েছেন। আরে ভাই তোমরা যার মুক্তির আন্দোলন করছো সে হয়তো একদিন বের হয়ে আসবে। সে তো বেঁচে আছে কিন্তু আমরা যার হত্যার বিচারের জন্য রাজপথে দাঁড়িয়েছি। তার পরিবার কি কখনও এই মানুষটিকে ফেরত পাবে।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, ছাত্রলীগ নেতা রিমান হাসান প্রমুখ।

/এফআর/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
০৬ জুলাই ২০২৪, ১২:১৫
‘এমপি আনার সরলতা দেখিয়েছেন, তোমরা তার লাশের সঙ্গে বেঈমানি করছো’
সম্পর্কিত
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত
এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন
আনার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পিছিয়েছে
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি