এমপি আনার হত্যা মামলার প্রতিবেদন ৮ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৪, ১২:৪৫ আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১২:৪৫

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৮ আগস্ট ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহবুবুল হকের আদালত পরবর্তী প্রতিবেদন দাখিলের নতুন করে এই তারিখ ধার্য করেন।

গত ১২ মে সন্ধ্যায় আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় এই মামলা করেন।

মামলার এজাহারে মুমতারিন উল্লেখ করেন, মানিক মিয়া এভিনিউয়ের বাসায় আমরা সপরিবার বসবাস করি। ৯ মে রাত ৮টার দিকে আমার বাবা আনোয়ারুল আজীম আনার গ্রামের বাড়ি ঝিনাইদহ যাওয়ার উদ্দেশে যাত্রা করেন। ১১ মে বিকাল পৌনে ৫টার দিকে বাবার সঙ্গে ভিডিও কলে কথা বললে বাবার কথাবার্তা কিছুটা অসংলগ্ন মনে হয়। এরপর বাবার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাই। গত ১৩ মে বাবার ভারতীয় নম্বর থেকে উজির মামার হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা আসে। এতে লিখা ছিল, ‘আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে ভিআইপি রয়েছে। আমি অমিত সাহার কাজে নিউটাউন যাচ্ছি। আমাকে ফোন দেওয়ার দরকার নাই। আমি পরে ফোন দেবো।’ এ ছাড়া আরও কয়েকটি বার্তা আসে। খুদে বার্তাগুলো আমার বাবার মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা করে থাকতে পারে।

আরও উল্লেখ করা হয়, বিভিন্ন জায়গায় বাবার খোঁজ করতে থাকি। কোনও সন্ধান না পেয়ে তার বন্ধু গোপাল বিশ্বাস বাদী হয়ে ভারতীয় বারানগর পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি করেন। এরপরও আমরা খোঁজাখুঁজি অব্যাহত রাখি। পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারি, অজ্ঞাত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে বাবাকে অপহরণ করেছে।

এই মামলায় শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভুঁইয়া ও শিলাস্তা রহমানকে গ্রেফতার করা হয়। রিমান্ড শেষে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

এ ছাড়া গ্রেফতার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

/এআই/এনএআর/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
০৪ জুলাই ২০২৪, ১২:৪৫
এমপি আনার হত্যা মামলার প্রতিবেদন ৮ আগস্ট
সম্পর্কিত
নিরাপত্তার দায়িত্বে থাকা সিপাহী ছিনিয়ে নিলেন যাত্রীর ১০ হাজার টাকা, পরে বরখাস্ত 
১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চীনা নাগরিকসহ ৪ জন রিমান্ডে
রিকশাচালক হাফিজুল হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
সর্বশেষ খবর
ইউরোপের পোশাক বাজারে বাড়ছে চীনের দখল, বড় ধাক্কায় বাংলাদেশের রফতানি আয়
ইউরোপের পোশাক বাজারে বাড়ছে চীনের দখল, বড় ধাক্কায় বাংলাদেশের রফতানি আয়
কিশোরীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫
কিশোরীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫
শুকি ইতোফুসার গোল, পিছিয়ে পড়েও তাজিক ক্লাবকে হারালো ফর্টিস
শুকি ইতোফুসার গোল, পিছিয়ে পড়েও তাজিক ক্লাবকে হারালো ফর্টিস
জ্বালানি সংকট মোকাবিলায় সংসদের ১২ সুপারিশ, অগ্রগতি কত দূর?
জ্বালানি সংকট মোকাবিলায় সংসদের ১২ সুপারিশ, অগ্রগতি কত দূর?
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা