ঝিনাইদহ-৪ আসনের এমপি হতেই আনারকে হত্যা: মেয়র আশরাফ

ঝিনাইদহ প্রতিনিধি
২২ জুন ২০২৪, ১৪:৪১ আপডেট : ২২ জুন ২০২৪, ১৪:৪১

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা মেয়র আশরাফুল আলম আশরাফ বলেছেন, ‘এমপি আনারকে হত্যার পরিকল্পনা করা হয়েছে ঝিনাইদহে আর হত্যা করা হয়েছে ইন্ডিয়াতে। এমপি আনারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং ঝিনাইদহ-৪ আসনের এমপি হওয়ার দুঃস্বপ্নকে হাসিল করার লক্ষ্যে আজকে কালীগঞ্জের মানুষকে তোমরা এতিম করে দিয়েছো এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করেছো।’

শনিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের কালীবাড়ি মোড়ে কালীগঞ্জ হাট চাঁদনী কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির আয়োজনে এমপি আনারকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচার, পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘এমন নৃশংস হত্যা পৃথিবীতে আর একটি ঘটেছে বলে আমাদের জানা নেই। তোমাদের উদ্দেশ্য ছিল আনার সাহেবের লাশ কেউ কখনও খুঁজে পাবে না, তার হত্যা কেউ বুঝতেও পারবে না। খুব দ্রুততম সময়ের মধ্যে তোমাদের দীর্ঘদিনের স্বপ্ন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হবা। কিন্তু আল্লাহরও তো খেলা আছে। ১০ দিন যেতে না যেতেই কারা কারা এর সঙ্গে যুক্ত, গোয়েন্দা সংস্থার গ্রেফতারের মধ্য দিয়ে সকলের মুখোশ উন্মোচন করেছে। আরও আসামি কারা আছে তাদেরও খোঁজা অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ঝিনাইদহে খুনের পরিকল্পনাকারী মূল হোতাকে ছাড়ানোর জন্য বিভিন্নভাবে মানববন্ধন মিছিল-মিটিং করে বেড়াচ্ছে। তাদের উদ্দেশে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনার সময়ে যত ষড়যন্ত্র করো আর যাকে নিয়েই করো এই খুনিদের বিচার তোমরা কখনোই আটকাতে পারবে না। কখনও সম্ভব না। কারণ, তোমরা আমাদের কালীগঞ্জের চার লাখ মানুষের স্বপ্নদ্রষ্টাকে হত্যা করেছো।’

পৌর মেয়র তাদের উদ্দেশে বলেন, ‘আপনার চিহ্নিত হয়ে গেছেন। তাদের ছবি দিয়ে আপনারা কী বোঝাতে চাচ্ছেন? গাদ্দার হিসেবে কালীগঞ্জের মানুষের কাছে আপনাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। ঝিনাইদহ থেকে কালীগঞ্জে এসে এই আসনের মাতব্বরি করবেন, আপনাদের সেই স্বপ্ন প্রতিরোধ করে দেওয়ার জন্য চার লাখ মানুষ তৈরি আছে। কখনোই এই স্বপ্নপূরণ হতে দেবে না কালীগঞ্জের মানুষ।’

কালীগঞ্জ হাট চাঁদনী কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল, কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা, কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।

/কেএইচটি/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
২২ জুন ২০২৪, ১৪:৪১
ঝিনাইদহ-৪ আসনের এমপি হতেই আনারকে হত্যা: মেয়র আশরাফ
সম্পর্কিত
৭ দিন ধরে একটি বিশ্ববিদ্যালয় অচল এক দাবিতে আন্দোলনে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবাই, সমাধান কোন পথে?
কেন ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন চুয়েটের শিক্ষার্থীরা
উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ চলবে
সর্বশেষ খবর
মেলানিয়ার একক মধ্যস্থতায় এক শহরে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন
মেলানিয়ার একক মধ্যস্থতায় এক শহরে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন
ইউরোপের পোশাক বাজারে বাড়ছে চীনের দখল, বড় ধাক্কায় বাংলাদেশের রফতানি আয়
ইউরোপের পোশাক বাজারে বাড়ছে চীনের দখল, বড় ধাক্কায় বাংলাদেশের রফতানি আয়
কিশোরীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫
কিশোরীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫
শুকি ইতোফুসার গোল, পিছিয়ে পড়েও তাজিক ক্লাবকে হারালো ফর্টিস
শুকি ইতোফুসার গোল, পিছিয়ে পড়েও তাজিক ক্লাবকে হারালো ফর্টিস
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা