সিয়ামকে সঙ্গে নিয়ে হাড় উদ্ধার, সিআইডির দাবি আনারের

রক্তিম দাশ, কলকাতা
০৯ জুন ২০২৪, ১৫:১১আপডেট : ০৯ জুন ২০২৪, ১৫:১৪

বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজীম আনার খুনের তদন্তে নতুন মোড় পাওয়া গেছে। কলকাতার বাগজোলা খালে তল্লাশি চালিয়ে পাওয়া গেল মানবদেহের হাড়। তদন্তকারী দলের অনুমান, হাড়টি বাংলাদেশের মৃত এমপি আজীমের।

এর আগে গত শুক্রবার (৭ জুন) পশ্চিমবঙ্গ সিআইডির হাতে নেপাল থেকে গ্রেফতার হয়েছে এমপি আজীম হত্যার ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত সিয়াম হোসেন। এরপর থেকে তাকে দফায় দফায় জেরা করে অবশেষে এই তথ্য পেল তদন্তকারী দল।

শুক্রবার গ্রেফতারের পর থেকেই সিয়ামকে দফায় দফায় জেরা করা হয়েছে। রবিবার (৯ জুন) অভিযুক্ত সিয়ামকে নিয়ে বাগজোলা খালে তল্লাশিতে যায় সিআইডির বিশেষ তদন্তকারী দল। ডাকা হয়েছিল কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল ও ভারতীয় নৌসেনাকেও।

সিআইডি জানায়, সিয়ামের দেওয়া বেশ কিছু তথ্য ইতোমধ্যেই তদন্তকারী অফিসারদের হাতে এসেছে। সেই সূত্র ধরেই ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় বাগজোলা খালের ওই অংশকে চিহ্নিত করেন সিআইডির কর্মকর্তারা। সেই মোতাবেক রবিবার সকাল থেকেই শুরু হয় তল্লাশি।

সিআইডির তরফে আরও জানানো হয়, সিয়াম হোসেনের বয়ানের ভিত্তিতে উত্তর কাশীপুর এলাকার ওই খাল থেকে এসব হাড় পাওয়া গিয়েছে। যা বাংলাদেশের মৃত সাংসদের বলে অনুমান করা হচ্ছে। তল্লাশি অভিযান এখনও চলছে বলে জানিয়েছে সিআইডি।

এর আগে নিউটাউনের ওই আবাসনের সেফটি ট্যাংক থেকে প্রায় চার কেজি ওজনের নরমাংসের খোঁজ পেয়েছিলেন তদন্তকারী অফিসাররা।

/এনএআর/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
০৯ জুন ২০২৪, ১৫:১১
সিয়ামকে সঙ্গে নিয়ে হাড় উদ্ধার, সিআইডির দাবি আনারের
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে মরদেহ ফেলে যাওয়া গাড়িটি শনাক্ত
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক