এমপি আজীম হত্যা: আসামি ধরতে পাহাড়ে হেলিকপ্টারে অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৪, ১৭:১২আপডেট : ২৬ জুন ২০২৪, ১৭:২৫

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় দুই আসামিকে ধরতে পার্বত্য এলাকা খাগড়াছড়ি ও চট্টগ্রামে অভিযান চালাচ্ছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার দুপুর দেড়টা থেকে হেলিকপ্টার দিয়ে চলছে এই অভিযান। একইদিন (২৬ জুন) বিকালে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ নিজেই সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতে চিকিৎসার জন্য গিয়ে নৃশংসভাবে খুন হন এমপি আনার। তার মরদেহ খণ্ডবিখণ্ড করে গুম করা হয়, এখনও যার সন্ধান মেলেনি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত বাংলাদেশে পাঁচ জন এবং ভারত ও নেপালে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বুধবার ঝিনাইদহ জেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে তিনটি মোবাইল ফোন উদ্ধারে যায় ডিবি পুলিশ। সেখানকার একাধিক পুকুর ও ডোবায় ফোন উদ্ধারে অভিযান চলছে।

এদিকে ডিবি পুলিশ জানিয়েছে, অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে গোয়েন্দাদের একাধিক দল এমপি আনার হত্যার ঘাতক দলের অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে ধরতে অভিযান চালাচ্ছে। খাগড়াছড়ির দুর্গম এলাকা এবং চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

/কেএইচ/এমএস/এমওএফ/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
২৬ জুন ২০২৪, ১৭:১২
এমপি আজীম হত্যা: আসামি ধরতে পাহাড়ে হেলিকপ্টারে অভিযান
সম্পর্কিত
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সপ্রেসওয়েতে মরদেহ ফেলে যাওয়া গাড়িটি শনাক্ত
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক