এমপি আনার হত্যা

নেপালে গ্রেফতার সিয়ামকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতার সিআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৪, ১৩:০৮আপডেট : ০৭ জুন ২০২৪, ১৩:০৮

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের অন্যতম আসামি নেপালে গ্রফতার সিয়ামকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে নেপাল পুলিশ। কলকাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সিয়ামকে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। এই তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

শুক্রবার (৭ জুন) রাজধানীর কোরবানির পশুর হাটে ডিএমপির গৃহীত নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, যেখানে ঘটনা সংঘটিত হয় সেখানে তদন্ত হয়। কিন্তু আমাদের বাংলাদেশের আইনে আছে, বিদেশে যদি কোনও বাংলাদেশি অপরাধ করে থাকে সেই অপরাধীকে বাংলাদেশে এনেও বিচার করতে পারি।

তিনি বলেন, এ ঘটনা ভারতও তদন্ত করছে, বাংলাদেশ পুলিশও তদন্ত করছে। তদন্তের বিষয়ে দুই দেশ একপর্যায়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।

হাবিবুর রহমান বলেন, কলকাতার সিআইডি পুলিশের কাছে দুজন আসামি রয়েছে। সম্প্রতি নেপালে গ্রেফতার সিয়ামকে কলকাতার সিআইডি নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দীন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান এবং উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপকমিশনার উপস্থিত ছিলেন।

/এবি/এফএস/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
০৭ জুন ২০২৪, ১৩:০৮
নেপালে গ্রেফতার সিয়ামকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতার সিআইডি
সম্পর্কিত
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সপ্রেসওয়েতে মরদেহ ফেলে যাওয়া গাড়িটি শনাক্ত
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক