এমপি আনার হত্যা: গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ জুন ২০২৪, ২২:০৫আপডেট : ২৫ জুন ২০২৪, ২২:০৫

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আটক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকাল ৪টার দিকে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একটি প্রিজন ভ্যানে কঠোর নিরাপত্তার মাধ্যমে ঝিনাইদহ কারাগারে নিয়ে আসা হয়। ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় আটক কাজী কামাল ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে হস্তান্তর করা হয়েছে। স্থানান্তরের সময় ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, বুধবার (২৬ জুন) বাবুকে নিয়ে তার ফেলে দেওয়া মোবাইলসহ আলামত উদ্ধারে অভিযান চালানো হতে পারে।

উল্লেখ্য, এমপি আনার হত্যার ঘটনায় কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু অন্যতম প্রধান আসামি হিসেবে অভিযুক্ত। এই মামলার তদন্ত ও আলামত উদ্ধারের জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

/কেএইচটি/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
২৫ জুন ২০২৪, ২২:০৫
এমপি আনার হত্যা: গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর
সম্পর্কিত
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত
এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন
আনার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পিছিয়েছে
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক