এমপি আনার হত্যা: আ.লীগ নেতা মিন্টু আটক

ঝিনাইদহ প্রতিনিধি
১১ জুন ২০২৪, ২০:২৫আপডেট : ১১ জুন ২০২৪, ২০:৫১

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১১ জুন) বিকাল ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। আনার হত্যাকাণ্ডের প্রধান আসামি আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে মিন্টুর যোগাযোগ ছিল বলে দাবি ডিবির।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু বলেন, ‘ওই নেতার আটক হওয়ার কথা শুনেছি। এমপি আনার হত্যাকাণ্ডে যেই জড়িত থাকুক, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ডিবি সূত্রে জানা গেছে, আনার হত্যার ঘটনায় ঝিনাইদহের অনেক রাজনৈতিক নেতার পরোক্ষভাবে জড়িত থাকার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসব সন্দেহভাজন নেতাকে পর্যায়ক্রমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে সোমবার (১০ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, ‌‘এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকে গ্রেফতার হতে পারেন। সেইসঙ্গে এমপি আনারের মরদেহ শনাক্ত হলে অনেক কিছুই প্রকাশ করা সম্ভব হবে।’

গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।

/এএম/আরআইজে/এমওএফ/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
১১ জুন ২০২৪, ২০:২৫
এমপি আনার হত্যা: আ.লীগ নেতা মিন্টু আটক
সম্পর্কিত
মুগদা হাসপাতালে ছিনতাই করে পালানোর চেষ্টাকালে একজন আটক
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক