এমপি আনার হত্যায় গ্রেফতার ২ আসামিকে ডিবিতে নেওয়া হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ জুন ২০২৪, ১৯:৫৩আপডেট : ২৬ জুন ২০২৪, ২১:৩১

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক দলের অন্যতম দুই পলাতক আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী সাজিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বুধবার (২৬ জুন) দুপুর দেড়টা থেকে বিকাল পর্যন্ত টানা খাগড়াছড়ির দুর্গম সীতাকুণ্ড পাহাড় থেকে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, দুই জনকে গ্রেফতার করে হেলিকপ্টারে ঢাকায় আনার পর রাজধানীর ‍মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। 

ডিবির সূত্র বলছে, সন্দেহভাজন আসামিদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী সাজি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুন হওয়ার আগে গত ২ মে কলকাতায় যান। ১৯ মে তারা দেশে ফিরে আসেন। এই দুই জনকে হন্যে হয়ে খুঁজছিল ডিবি। তাদের বাড়ি খুলনার ফুলতলায়। খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত শিমুল ভূঁইয়ার বাড়িও একই এলাকায়।

/কেএইচ/আরআইজে/এমওএফ/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
২৬ জুন ২০২৪, ১৯:৫৩
এমপি আনার হত্যায় গ্রেফতার ২ আসামিকে ডিবিতে নেওয়া হয়েছে
সম্পর্কিত
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক