এমপি আজীম হত্যা: পাহাড়ে হেলিকপ্টার অভিযানে গ্রেফতার আরও দুই আসামি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৪, ১৮:১১আপডেট : ২৬ জুন ২০২৪, ১৮:২১

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় পলাতক দুই আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৬ জুন) এই দুই আসামিকে ধরতে পার্বত্য এলাকা খাগড়াছড়ি ও চট্টগ্রামে হেলিকপ্টার নিয়ে অভিযান চালায় পুলিশ। 

ভারতে চিকিৎসার জন্য গিয়ে নৃশংসভাবে খুন হন এমপি আনার। তার মরদেহ খণ্ডবিখণ্ড করে গুম করা হয়, এখনও যার সন্ধান মেলেনি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত বাংলাদেশে পাঁচ জন এবং ভারত ও নেপালে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বুধবার ঝিনাইদহ জেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে তিনটি মোবাইল ফোন উদ্ধারে যায় ডিবি পুলিশ। সেখানকার একাধিক পুকুর ও ডোবায় ফোন উদ্ধারে অভিযান চলছে।

ডিবি পুলিশ জানিয়েছে, অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে গোয়েন্দাদের একাধিক দল এমপি আনার হত্যার ঘাতক দলের অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে ধরতে অভিযান চালিয়েছে।

আরও পড়ুন:

এমপি আজীম হত্যা: আসামি ধরতে পাহাড়ে হেলিকপ্টারে অভিযান

/কেএইচ/এনএল/এমএস/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
২৬ জুন ২০২৪, ১৮:১১
এমপি আজীম হত্যা: পাহাড়ে হেলিকপ্টার অভিযানে গ্রেফতার আরও দুই আসামি
সম্পর্কিত
শিক্ষিকা হত্যায় নির্দিষ্ট করে কাউকে মূল অপরাধী বলা এখনই সম্ভব নয়: ডিবি
অস্ত্রধারী-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডিবি
রংপুরে চার খুন: ‘মবের’ শঙ্কায় কারাগারেই আসামিদের ডোপ টেস্ট
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক