ভিসা পেয়েছেন এমপি আজীমের মেয়ে ডরিন

কবির হোসেন
০৩ জুন ২০২৪, ১৮:২৬আপডেট : ০৩ জুন ২০২৪, ১৯:৩৯

ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন অবশেষে কলকাতা যাচ্ছেন। সোমবার (৩ জুন) ভিসা হাতে পেয়েছেন তিনি। কলকাতায় আজীমের দেহাংশ সন্দেহে যে মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে, এর ডিএনএ পরীক্ষার জন্য ডরিনকে কলকাতায় যেতে হচ্ছে। এতদিন ভিসা জটিলতায় তার যেতে দেরি হচ্ছিল। 

সোমবার বিকালে ভিসা পাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ডরিন নিজেই। তবে কবে ভারতের উদ্দেশে রওনা হবেন তা নিশ্চিত করেননি তিনি।

যেদিন এমপি আজীমকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া যায়, সেদিনই (গত ২২ মে) তার মেয়ে ডরিন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ ভারতের ভিসার জন্য আবেদন করেন। তবে ভিসা না পাওয়ার জটিলতায় যেতে পারছিলেন তারা।

এরইমধ্যে কলকাতার নিউ টাউনে সঞ্জিভা গার্ডেন ভবনের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তার সেপটিক ট্যাংক থেকে গত ২৮ মে কিছু মাংসপিণ্ড উদ্ধার করার কথা জানায় পুলিশ। এগুলো এমপি আজীমের শরীরের অংশ কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। তাই ডরিনকে কলকাতায় যেতে হচ্ছে।  

গত ২৯ মে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের ডরিন বলেছিলেন, আমার ভিসাটা দিয়ে দেওয়ার কথা ছিল। ওরা বলেছিল একটা টেক্সট আসবে, ওটা রিসিভ করলে পাসপোর্টটা আজকেই দিয়ে দেবে হয়তো। ভিসাটা পেলেই ভারতে যাবো।

এর আগে কলকাতা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রায় দুই মাস আগে থেকে পরিকল্পনা করে হত্যা করা হয় তাকে। এই ঘটনায় বাংলাদেশি নাগরিকরাই জড়িত বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

হত্যাকারী সন্দেহে বাংলাদেশে গ্রেফতার তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে হত্যার বীভৎস বর্ণনা। লাশ বা লাশের টুকরোর খোঁজে কলকাতার বিভিন্ন জায়গায় এখনও অভিযান চালানো হচ্ছে।

/আরকে/এফএস/এমওএফ/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
০৩ জুন ২০২৪, ১৮:২৬
ভিসা পেয়েছেন এমপি আজীমের মেয়ে ডরিন
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
ভিসা নীতিতে ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি, বিপাকে শিক্ষার্থীরা
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি