জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান ফ্রান্সের

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২২, ০৩:১৪আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৩:১৪

ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ রুশ সেনাদের দখলে যেতেই নড়েচড়ে বসেছে ইউরোপ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে। এলিসি প্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের পারমাণবিক নিরাপত্তা নিয়ে তিনি ও মিত্রদেশগুলো ‘মারাত্মক উদ্বিগ্ন’। খবর সিএনএন-এর।

বিবৃতিতে অতিসত্ত্বর হামলা বন্ধ করে ইউক্রেনের যাবতীয় নিউক্লিয়ার স্থাপনার দায়িত্ব ইউক্রেন কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করতে রাশিয়াকে আহ্বান জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

বিবৃতিতে আরও জানানো হয়, এ বিষয়ে ম্যাক্রোঁ ইতোমধ্যেই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) মহাপরিচালকের সঙ্গে ফোনে আলাপ করেছেন। ইউক্রেনের পাঁচটি প্রধান পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে ফ্রান্স ইতোমধ্যেই আইএইএ-র দেওয়া পরামর্শ অনুযায়ী নিজেদের সর্বোচ্চটুকু করার প্রতিশ্রুতি দিয়েছে।

/এফএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম