ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের পথে রুশ সেনারা: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২২, ০৭:২৯আপডেট : ০৫ মার্চ ২০২২, ১২:৪০

জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলের পর রাশিয়ার সেনারা এবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের দিকে যাচ্ছে। জাতিসংঘকে এ তথ্য দিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড। খবর সিএনএন-এর।

লিন্ডা জানালেন, রুশ সেনাদের একটি বহর দ্বিতীয় পারমাণবিক কেন্দ্রটির মাত্র ২০ মাইল দূরে আছে। লিন্ডা কেন্দ্রটির নাম উল্লেখ না করলেও ইউক্রেনের পারমাণবিক জ্বালানি কমিটি এনারগোয়াটমের মতে, দেশটির দ্বিতীয় বৃহত্তম কেন্দ্রটি হলো ইউঝনুকরাইস্ক, যার অবস্থান ইউক্রেনের দক্ষিণে মাইকোলাইভ ওব্লাস্টে।

পারমাণবিক কেন্দ্রে সামান্য ভুলচুকেও ঘটে যেতে পারে চেরনোবিলের মতো মহাবিপর্যয়। এমন পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত লিন্ডা অতিদ্রুত মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ‍পুতিনকে।

এর আগে শুক্রবার প্রথম পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ ও এর দখলের সময় যে সংঘাত সৃষ্টি হয়েছিল তাতে অল্পের জন্য মারাত্মক বিপর্যয় ঘটেনি বলেও জানিয়েছিলেন থমাস গ্রিনফিল্ড।

রোমানিয়ার আকাশে যৌথ মহড়া

এদিকে রোমানিয়ার আকাশসীমায় এক যৌথ মহড়া অংশ নিতে গেছে মার্কিন বি-৫২ বোমারু বিমান। রোমানিয়া ও জার্মানির সঙ্গে আকাশপথে একাত্মতার জানান দিতেই তড়িঘড়ি এ মহড়া হতে চলেছে। আর এর জন্য মার্কিন বিমানবহরের সবচেয়ে বড় বোমারুটি উড়াল দিয়েছে ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্সের স্টেশন থেকে।

ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে উত্তরসীমান্তে আছে রোমানিয়া। যে দেশটির আকাশসীমায় রাশিয়া তাদের আধিপত্য বিস্তারের প্রচেষ্টা দেখিয়ে আসছিল। ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্সেস ইন ইউরোপ-এর কমান্ডার জেনারেল জেফ হ্যারিগিয়ান বলেছেন, এ ধরনের মহড়ায় আমরা বুঝিয়ে দিতে পারবো যে ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতার ধারেকাছেও কেউ নেই।

/এফএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম