পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার আহ্বান

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২২, ২০:২৩আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২০:২৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ অ্যাখা দিলেন আন্তর্জাতিক অপরাধ আদালত -আইসিসির সাবেক প্রসিকিউটর কার্লা দেল পন্তে। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সুইজারল্যান্ডভিত্তিক দৈনিক লে টেম্পসকে সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার আহ্বান জানিয়েছেন সাবেক এই চিফ প্রসিকিউটর। এ সময় তিনি পুতিনকে একজন যুদ্ধাপরাধী অ্যাখা দেন।

এর আগে ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পুতিনের নিন্দা জানাতে কঠোরতম ভাষা ব্যবহার করেন বাইডেন। পরে হোয়াইট হাউজের তরফ থেকে জানানো হয়েছে তিনি ‘হৃদয় থেকে উচ্চারিত’ কথা বলেছেন। তবে ক্রেমলিন বলেছে বাইডেনের মন্তব্য ‘ক্ষমার অযোগ্য ভাষা’।

ইউক্রেনে তার বিশাল বাহিনীকে সামরিক অভিযানের অনুমতি দেওয়ার পরপরই পুতিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পশ্চিমা দেশগুলো। পুতিনসহ রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অনেক খাতে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, যুক্তরাজ্যসহ অনেক দেশ।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম