ড্রোনের বিনিময়ে ইরানকে সামরিক সরঞ্জাম দিচ্ছে রাশিয়া?

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২২, ১১:০১আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১১:০১

ড্রোনের বিনিময়ে কী ইরানকে সামরিক সরঞ্জাম দিচ্ছে রাশিয়া? এমন গুঞ্জন দীর্ঘদিনের। এবার সেই গুঞ্জনের প্রতিধ্বনি করলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তিনি বলেছেন, ড্রোনের বিনিময়ে ইরানকে বিভিন্ন উন্নত সামরিক উপাদান দিতে চায় রাশিয়া। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ব্রিটিশ পার্লামেন্টে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনাকালে বেন ওয়ালেস বলেন, ‘ইরান রাশিয়ার অন্যতম শীর্ষ সামরিক সহযোগী হয়ে উঠেছে।’

তিনি বলেন, ৩০০টিরও বেশি কামিকাজে ড্রোন সরবরাহ করার বিনিময়ে রাশিয়া এখন ইরানকে উন্নত সামরিক উপাদান সরবরাহ করতে চায়। কিন্তু এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা উভয়কেই ক্ষতিগ্রস্ত করবে।

যুক্তরাষ্ট্রের তরফেও এরইমধ্যে রাশিয়া ও ইরানের সামরিক অংশীদারিত্ব নিয়ে সতর্ক করা হয়েছে। মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, মস্কো ও তেহরানের সামরিক সহযোগিতা ইউক্রেনসহ পুরো দুনিয়ার জন্য হুমকি।

পশ্চিমা দেশগুলোর দাবি, ইরানের তৈরি ড্রোন নিয়ে ইউক্রেনের বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে রাশিয়া। ওয়াশিংটনের দাবি, ইরান কর্তৃক রাশিয়াকে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন সরবরাহের বিষয়টি স্পষ্ট এবং এর যথেষ্ট প্রমাণও রয়েছে।

এদিকে, গত ১৪ ডিসেম্বর কিয়েভে ইরানের তৈরি ১০টি ড্রোন ভূপাতিত করার দাবি করে ইউক্রেন। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে শহরের মেয়র ভিটালি ক্লিটসকো এমন দাবি করেন। তিনি বলেন, তার দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েভে ইরানের তৈরি ১০টি শাহেদ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম