মার্কিন নির্বাচনে গুজব ঠেকাতে ব্যর্থ ইলন মাস্কের ‘এক্স’

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪, ১৩:১১আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৭:০৪

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স নির্বাচনকেন্দ্রিক গুজব ঠেকাতে ব্যর্থ হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে এই অভিযোগ করেছে সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট (সিসিডিএইচ)। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২৮৩টি মিথ্যা বা ভুল তথ্য সম্বলিত পোস্ট বিশ্লেষণ করেছে সিসিডিএইচ। এরমধ্যে ২০৯টি পোস্ট সব ব্যবহারকারীকে ‘অ্যাকুরেট নোট’ দেখায় নি।

গত বছর ‘কমিউনিটি নোটস’ নামে নতুন ফিচার আনে এক্স। এই সুবিধার কারণে মিথ্যা বা ভুল তথ্য নিয়ে সতর্ক করার সুযোগ আসে সাধারণ ব্যবহারকারীদের হাতে। ফলে তথ্য যাচাইয়ে পেশাদার দলের বদলে এই কাজে এখন এক্সের সব ব্যবহারকারী অংশগ্রহণ করতে পারেন।

সিসিডিএইচ বলেছে, ওই ২০৯ টি পোস্ট মোট ২২০ কোটিবার দেখা হয়েছে। তবে সক্রিয় সব ব্যবহারকারীকে ‘কমিউনিটি নোটস’ প্রদর্শন করেনি এক্স।’

অভিযোগের প্রতিক্রিয়া জানতে এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়াটার্স। তবে তাদের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

এই বছরের শুরুর দিকে সিসিডিএইচ-এর করা এক মামলায় পরাজিত হয়েছিল এক্স। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণামূলক পোস্ট বেড়ে যাওয়ার অভিযোগে ওই মামলা দায়ের করা হয়।

গুজব ও ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর জন্য এক্সসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম দীর্ঘদিন ধরেই সমালোচিত হয়ে আসছে। বিশেষত নির্বাচনকে ঘিরে এসব প্ল্যাটফর্মে গুজব ছড়ানোর মাত্রা লাগামছাড়া হয়ে যায়।  

/এসকে/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম