রাশিয়ার পক্ষে যুদ্ধে যেতে লাইন ধরছেন ইথিওপিয়ার নাগরিকেরা

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২২, ১২:১০আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১২:১১

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় রুশ দূতাবাসের সামনে প্রতিদিন সকালে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব অনুসরণ করে তরুণ পুরুষ ও বয়স্করা ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে যেতে লাইনে দাঁড়াচ্ছেন। অনেকেই সঙ্গে নিয়ে যাচ্ছেন তাদের সামরিক বাহিনীতে কাজের রেকর্ড।

গত মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদক দেখতে পান দূতাবাসের বাইরে কয়েক শ’ পুরুষ ইথিওপিয়ার নিরাপত্তা বাহিনীর কাছে নাম নিবন্ধন করছেন। রক্ষীরা তাদের নাম লিখে নিচ্ছেন এবং সামরিক বাহিনীতে কোনও কাজ করেছেন কিনা তা জানতে চাইছেন।

তবে ইথিওপিয়ার নাগরিকদের ইউক্রেনে পাঠানো হয়েছে এমন কোনও প্রমাণ নেই। এছাড়া কখনও পাঠানো হবে কিনা তাও স্পষ্ট নয়।

দূতাবাস থেকে বেরিয়ে আসা এক ব্যক্তি অনুবাদকের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের উদ্দেশে বলেন, এই মুহূর্তে রাশিয়ার পর্যাপ্ত সেনা রয়েছে কিন্তু প্রয়োজন পড়লে তাদের ডাকা হবে।

মঙ্গলবার সন্ধ্যায় ইথিওপিয়ার রুশ দূতাবাসের এক দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, তারা যোদ্ধা নিয়োগ দিচ্ছে না। আর দূতাবাসের বাইরে যেসব ইথিওপিয়ানদের দেখা যাচ্ছে তারা শুভাকাঙ্ক্ষী হিসেবে ‘রাশিয়ান ফেডারেশনের প্রতি সহমর্মিতা ও সমর্থন’ প্রকাশ করছেন।

ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ দূতাবাসের বিবৃতিকে স্বাগত জানিয়েছে। ইথিওপিয়া যুদ্ধরত সব পক্ষকে ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়েছে। তবে ইউক্রেনে আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দানে বিরত থাকে আদ্দিস আবাবা।

ইথিওপিয়ার বহু নাগরিক রাশিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন। সোভিয়েত আমল থেকেই হর্ন অফ আফ্রিকার দেশটির সঙ্গে মস্কোর নিবিড় সম্পর্ক রয়েছে।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম