ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ বাহিনী, কিয়েভের সামরিক স্থাপনায় হামলা

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩০

ইউক্রেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান ঘোষণার পর দক্ষিণ উপকূলে প্রবেশ করেছে রাশিয়ার স্থল বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সামরিক স্থাপনায় হামলার খবরও পাওয়া গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনের ভাষণের কিছুক্ষণ পরই ইউক্রেনের রাজধানী কিয়েভে সূর্যোদয়ের আগেই শোনা গেছে বড় বিস্ফোরণের শব্দ। রাজধানীর মূল বিমানবন্দরের কাছে গুলির শব্দও পাওয়া গেছে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইট বার্তায় লিখেছেন, ‘পুতিন মাত্রই ইউক্রেনে পূর্ণ আগ্রাসন শুরু করে দিলেন। শান্তিপূর্ণ ইউক্রেনীয় শহরগুলো আক্রান্ত হয়েছে। এটা আগ্রাসনের যুদ্ধ। ইউক্রেন নিজেদের রক্ষা করবে এবং জিতবে। দুনিয়া পুতিনকে থামাতে পারে এবং অবশ্যই থামাবে। এখন প্রতিক্রিয়া দেখানোর সময়।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ সামরিক বাহিনীর অন্যায় হামলার শিকার হওয়া ইউক্রেনের জনগনের জন্য তিনি প্রার্থনা করছেন।

রুশ সামরিক বাহিনীর অভিযানের পূর্ণ চিত্র এখনও স্পষ্ট নয়। তবে পুতিন বলেছেন, ‘ইউক্রেনের কোনও অঞ্চল দখল আমাদের পরিকল্পনায় নেই। আমরা জোর করে কোনও কিছু চাপিয়ে দিতে যাচ্ছি না।’

ইউক্রেন সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চলার মধ্যে পুতিন বলেন, তিনি রুশ বাহিনীকে ইউক্রেনের মানুষ রক্ষার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ইউক্রেনের বাহিনীকে অস্ত্র নামিয়ে রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।

কর্মকর্তাদের উদ্ধৃত করে ইউক্রেনের নিউজ ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, রাজধানী কিয়েভের সামরিক কমান্ড সেন্টার এবং উত্তরপূর্বের খারখিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওদেসা এবং মারিওপোল এ প্রবেশ করেছে রুশ স্থল সেনারা।

ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী ডনেস্ক শহরে কিছুক্ষণ পরপরই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই এলাকা এড়িয়ে চলতে বেসামরিক উড়োজাহাজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের