জয়ের বিষয়ে খুবই আত্মবিশ্বাসী: ভোট দিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৪, ২৩:৩২আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ২৩:৩২

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ের ব্যাপারে ‘খুবই আত্মবিশ্বাসী’ বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) ফ্লোরিডায় ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের ফল আমার পক্ষে যাবে এবং কোনোভাবেই হাড্ডাহাড্ডি লড়াই হবে না। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, আমি খুবই আত্মবিশ্বাসী। শুনছি আমরা সব জায়গাতেই ভালো করছি।

তিনি তার তিনটি নির্বাচনি প্রচারণার মধ্যে এবারের প্রচারকে ‘সেরা’ বলে আখ্যা দেন। তার দাবি, এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে না। তবে ফলাফল চূড়ান্ত করতে দীর্ঘ সময় লাগবে।

তিনি অভিযোগ করেছেন, দীর্ঘ সময় নিয়ে ভোট গণনা করা হচ্ছে। অথচ যেখানে মেশিন কেনার জন্য প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে।

ফ্রান্সের নির্বাচনের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, সেখানে দ্রুতই ফলাফল ঘোষণা সম্ভব হয়।

ডাকযোগে ভোট গণনার দীর্ঘ সময়ের জন্য ট্রাম্প বারবার অভিযোগ করেছেন এবং এ প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন।

এর আগে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ফ্লোরিডার পাম বিচে ভোট দেন রিপাবলিকান প্রার্থী।

/এএ/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী