মহাকাশ থেকে ভোট দিলেন নাসার ৪ নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৭আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১০:৩৯

মহাকাশ থেকে ভোট দিয়েছেন মহাকাশে আটকে পড়া নাসার ৪ মহাকাশচারী। মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন পতাকার রঙের মোজা পরে ইনস্টাগ্রামে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন নাসার নভোচারীরা। সেখানে দুই নভোচারীর মোজায় লেখা ছিল, আমেরিকান হিসেবে গর্বিত। এক প্রতিবেদনে আমেরিকান সংবাদমাধ্যম সিবিসি এই খবর জানিয়েছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া ওই চার মহাকাশচারী হলেন, নিক হেগ, উইলমোর, সানি উইলিয়ামস ও ডন পেটিট। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের একটি পোস্টে মহাকাশ থেকে একটি গ্রুপ ছবি শেয়ার করেন তারা। সেই ছবির ক্যাপশনে লিখা ছিল: ‘আপনি বসে, দাঁড়িয়ে বা ভাসছেন, তাতে কিছু যায় আসে না—ভোট দেওয়াটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ!’

বুচ উইলমোর ও সানি উইলিয়ামস জুনে আট দিনের মিশনে আইএসএস-এ পৌঁছান। পরে বোয়িং স্টারলাইনার ক্যাপসুলের বিভিন্ন সমস্যার কারণে পৃথিবীতে নির্ধারিত সময়ে ফিরে আসতে পারেনি তারা।

সেপ্টেম্বরে একটি সংবাদ সম্মেলনের মহাকাশচারীরা ব্যাখ্যা করেছিলেন, পৃথিবী থেকে দূরে থাকা সত্ত্বেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় জড়িত থাকবে তারা।

উইলমোর জানান, ‘আমি আজকে একটি ব্যালটের জন্য অনুরোধ পাঠিয়েছি এবং তাদের উচিত কয়েক সপ্তাহের মধ্যে এটি আমাদের কাছে পৌঁছে দেওয়া।’

১৯৯৭ সালে মহাকাশ থেকে ভোট দেওয়ার অধিকার পায় মহাকাশচারীরা। স্মিথসোনিয়ান এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম অনুসারে, নির্বাচনের দিন একটি এনক্রিপ্টেড ইলেকট্রনিক ব্যালট মহাকাশ কেন্দ্রে পাঠানো হয়, যেটির মাধ্যমে ভোট প্রদান করে তা হ্যারিস কাউন্টি ক্লার্কের অফিসে ফেরত পাঠায় মহাকাশচারীরা।

/এএকে/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম