আমেরিকার সুবর্ণ যুগের শুরু: জয়ের ঘোষণায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ১৩:৫৪আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৭:৩২

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের বিজয়ের ঘোষণা দিয়েছেন। ফ্লোরিডায় নির্বাচনি প্রচারণা সদর দফতরের সমর্থকদের সামনে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার আগেই ট্রাম্প এই বিজয় ভাষণ দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সমর্থকদের ট্রাম্প বলেন, একদিন তারা এই দিনটিকে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে মনে করবেন।

ট্রাম্প বলেছেন, আমেরিকা আমাদের অভূতপূর্ব ও শক্তিশালী একটি ম্যান্ডেট দিয়েছে। রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কাছ থেকে সিনেট পুনরুদ্ধার করেছেন।

ট্রাম্প আরও বলেছেন, এটি আমেরিকার সুবর্ণ যুগ। যা আমেরিকাকে আবারও মহান করে তোলার সুযোগ এনে দেবে। এ সময় তিনি তার প্রচারণার স্লোগানও পুনর্ব্যক্ত করেন।

ট্রাম্প ঘোষণা দেন, আমরা আমাদের দেশকে সারিয়ে তুলতে যাচ্ছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সীমান্ত সমস্যার সমাধান করবেন। তার মতে, এটি ইতিহাস তৈরির একটি মুহূর্ত। যা রিপাবলিকানদের বিজয়কে বিশেষ অর্থবহ করে তুলেছে।

ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে ‘ফার্স্ট লেডি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, মেলানিয়ার বইটি দেশের সবচেয়ে বেশি বিক্রীত বই হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তিনি মানুষের সাহায্যে কঠোর পরিশ্রম করছেন।

মেলানিয়ার প্রশংসা শেষে তিনি তার সন্তানদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের নাম উল্লেখ করেন, যারা তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

পাশাপাশি, ট্রাম্প সম্ভাব্য পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন। যদিও এখনও আনুষ্ঠানিক ফলাফল আসেনি। তাদের এখনও তিনটি ইলেক্টোরাল কলেজ ভোট কম আছে। তবে ভ্যান্সের প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

/এএ/এমওএফ/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম