ইউক্রেনে রুশ হামলাকে ‘আক্রমণ’ বলতে নারাজ চীন

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৬

ইউক্রেনে চলমান রাশিয়ার সামরিক অভিযানকে ‘আক্রমণ’ বলতে নারাজ চীন। বৃহস্পতিবার মস্কোর পদক্ষেপকে প্রকাশ্যে নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে বেইজিং। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক এখবর জানিয়েছে।

রাশিয়ার স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি ভোর ৬টার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই ইউক্রেনের প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানায়। একই সঙ্গে রাশিয়ার স্থল ও বিমানবাহিনী কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ করে।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনিয়িং এই বিষয়ে এক সাংবাদিকের ব্যবহার করা আক্রমণ শব্দ নিয়ে আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, এটি পশ্চিমাদের বর্ণনা।

তিনি জানান, চীন দ্রুত কোনও সিদ্ধান্তে পৌঁছাবে না। বলেন, চীন নিবিড়ভাবে ইউক্রেনের পরিস্থিতির ওপর নজর রাখছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে চীন।

তিনি আরও জানান, চীনের বছর ধরে পর্যালোচনায় পরিস্থিতি জটিল বলে উঠে এসেছে।

মস্কোর কোনও সমালোচনা করতে অস্বীকৃতি জানিয়ে তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের কথা তুলে ধরেছেন। যে প্রতিশ্রুতিতে রাশিয়া ইউক্রেনের নগর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে না বলে জানিয়েছে।  

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম