সামরিক অভিযান চালাতে রাশিয়া প্রস্তুত: নরওয়ে

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২, ২২:২৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৫

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ গড়াতে বোধহয় আর বেশি দূরে নয়। এ নিয়ে বারবার সতর্ক করে আসছে পশ্চিমাদেশগুলো। এর মধ্যে নরওয়ের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হুঁশিয়ারি করে বলেছেন, ইউক্রেন সীমান্তে দেড় লক্ষাধিক সেনা মোতায়েন করেছে মস্কো। ফলে ব্যাপক পরিসরে সামরিক অভিযান চালাতে প্রস্তুত দেশটি।

নরওয়ের গোয়েন্দা সংস্থার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনের প্রকাশর পর ভাইস এডমিরাল নিলস আন্দ্রেয়াস স্টেনসোনস এমন সতর্কবার্তা দিলেন। তার মতে, পরিস্থিতি  এমন পর্যায়ে পৌঁছেছে শুধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নির্ভর করছে তিনি যুদ্ধের জন্য সামনে এগিয়ে যেতে চান, নাকি পেছাবেন।

নরওয়ের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানের এই ব্যক্তব্যের আগে রাশিয়ার সামরিক তৎপরতা নিয়ে স্যাটেলাইটের নতুন ছবি প্রকাশ করেছে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার। ইউক্রেন সীমান্তের তিনদিকে ব্যাপক পরিসরে সামরিক কার্যক্রম বাড়িয়েছে বলে ছবিতে ধরা পড়েছে। যদিও এ নিয়ে রাশিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

ইউক্রেন সীমান্তে রুশ সামরিক তৎপরতার প্রসঙ্গে মস্কোর দাবি, তারা ইউক্রেনে আক্রমণ করবে না। তবে এত সেনা উপস্থিতির কারণ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখা দেয়নি দেশটির সরকার।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম