উত্তেজনা নিরসনে ‘আন্তরিক সংলাপ’ যথেষ্ট নয়: পুতিনকে ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২, ২২:০১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২২:০১

ইউক্রেন নিয়ে সৃষ্ট উত্তেজনায় শনিবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এসময় তিনি পুতিনকে বলেছেন চলমান উত্তেজনা নিরসনে আন্তরিক সংলাপ যথেষ্ট নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

এলিসি প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, ম্যাক্রোঁর মস্কো সফরের পর দুই নেতা মিনস্ক চুক্তি বাস্তবায়নের পথ এবং ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। ৯০ মিনিট ধরে কথা বলেন তারা।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সও পুতিন ও ম্যাক্রোঁর ফোনালাপের কথা জানিয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ ফোনালাপের কথা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।

গত সপ্তাহে ম্যাক্রোঁ মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। গত বছর ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন শুরুর পর এটিই ছিল পশ্চিমা কোনও নেতার সঙ্গে পুতিনের স্বশরীরে বৈঠক।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম