পুতিনের সঙ্গে বৈঠক জার্মান চ্যান্সেলরের

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৪

ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

বৈঠকের সংক্ষিপ্ত সূচনা বক্তব্যে দুই নেতা ইউক্রেন ইস্যুতে বিদ্যমান সংকটের একটি কূটনৈতিক সমাধানের প্রচেষ্টাকে স্বাগত জানান।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ‘এটা স্পষ্ট যে, আমাদের এখন কঠিন পরিস্থিতি নিয়ে কথা বলতে হবে। ইউরোপের শান্তি ও নিরাপত্তা নিয়ে আলাপ করতে হবে, যেমনটি আপনি ইতোমধ্যে আমার ফরাসি সহকর্মীর সঙ্গে করেছেন। তবে আমি আনন্দিত যে, এটি এখন সম্ভব এবং আমরা এখন কথা বলতে পারি। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভালো আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনায় ভালো সময় দিতে জার্মান চ্যান্সেলরের প্রতি আহ্বান জানান।

এদিকে কয়েক সপ্তাহের ক্রমবর্ধমান উত্তেজনার পর সোমবার ইউক্রেন ইস্যুতে মস্কোর সুর কিছুটা নমনীয় দেখা গেছে। এদিন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ নিয়ে আলোচনায় মস্কোর প্রস্তুতির কথা জানান। অন্যদিকে মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, সামরিক মহড়ায় অংশগ্রহণকারী কিছু ইউনিট তাদের ঘাঁটিতে ফিরে যাবে।

মস্কোর পক্ষ থেকে মহড়ায় অংশগ্রহণকারী যেসব ইউনিটকে ঘাঁটিতে ফিরতে বলা হয়েছে তাদের ঠিক কোথায় মোতায়েন করা হয়েছিল বা কতজন ফিরছে; তাৎক্ষণিকভাবে সে বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি। তবে জার্মান চ্যান্সেলরের সঙ্গে পুতিনের বৈঠক ইতিবাচক হিসেবে প্রতীয়মান হচ্ছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম