‘রাশিয়াকে যুদ্ধ বা কূটনীতির যে কোনও একটি বেছে নিতে হবে’

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪০

রাশিয়াকে যুদ্ধ বা কূটনীতির মধ্যে যে কোনও একটিকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল। বুধবার ইউরোপীয় আইনপ্রণেতাদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

চার্লস মিশেল বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক তৎপরতা বৃদ্ধি ইউরোপের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

তিনি বলেন, ‘গত দুই দিনে রাশিয়া কূটনীতির দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছে। আমরা রাশিয়াকে উত্তেজনা হ্রাসের পথে জোরালো ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। কেননা, এটি আন্তরিক রাজনৈতিক সংলাপের পূর্বশর্ত।‌‌’

এদিকে পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলগুলোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পার্লামেন্ট। মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে তার প্রতি এই আহ্বান জানানো হয়।

রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমা-র স্পিকার ব্যাচেস্লাভ ভোলোডিন পার্লামেন্টের এমন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট পুতিন যেন পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত দুইটি বিচ্ছিন্ন অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তার পক্ষে পার্লামেন্ট রায় দিয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম