মহড়ার পর একজন রুশ সেনাও অবস্থান করবে না: বেলারুশ

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫১

ইউক্রেন সীমান্তে মস্কোর সঙ্গে মিনস্কের যৌথ সামরিক মহড়া শেষ হওয়ার পর একজন রুশ সেনাও বেলারুশে অবস্থান করবে না। বুধবার মিনস্কে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।

সোমবার ফোনে রাশিয়ার মিত্র বেলারুশের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী। এ সময় দুই মন্ত্রী রাশিয়ার সঙ্গে বেলারুশের চলমান সামরিক মহড়া নিয়ে কথা বলেছেন। একইসঙ্গে ইউক্রেনের মহড়া নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। ওই ফোনালাপের দুই দিনের মাথায় বুধবার বেলারুশের তরফে এমন ঘোষণা এলো।

এ মাসের গোড়ার দিকে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ জানান, ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যেই মিত্র বেলারুশে প্রায় ৩০ হাজার সেনার পাশাপাশি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পাঠিয়েছে রাশিয়া। শীতল যুদ্ধ অবসানের পর এটিই সবচেয়ে বড় সামরিক মোতায়েনের ঘটনা। এ ঘটনা ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বিদ্যমান উত্তেজনার আগুনে যেন ঘি ঢালে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম