বিশ্বকে বিভ্রান্ত করছে রাশিয়া: ন্যাটো

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৩ আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫৯

ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে রাশিয়া বিশ্বকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ করেছে ন্যাটো জোট। পশ্চিমা দেশগুলোর সামরিক জোটটির দাবি সেনা প্রত্যাহারের বদলে নতুন করে আরও সাত হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। বৃহস্পতিবার জোটটি সতর্ক করে দিয়ে বলেছে, নতুন সেনাসমাবেশের মাধ্যমে নিজেদের অবস্থান জোরালো করেছে মস্কো।

সপ্তাহের শুরুর দিকে উত্তেজনা নিরসনে রাশিয়া কয়েকবার ইতিবাচক বার্তা দিলেও এই মুহূর্তে ফের বিপরীতে ছুটতে শুরু করেছে পেন্ডুলাম। কূটনৈতিক সমাধানের রুশ প্রস্তাবকে স্বাগত জানানো ন্যাটো প্রধান এখন বলছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটি ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহারের কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

ব্রাসেলসে পশ্চিমা জোটটির বৈঠকের আগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ‘আমরা কয়েকটি বিবৃতির বিপরীত বিষয় দেখতে পাচ্ছি। বিগত ৪৮ ঘণ্টায় আরও সেনা বাড়ানো বাড়ানো দেখেছি, প্রায় সাত হাজার সেনা বাড়ানো হয়েছে।’ তিনি বলেন, ‘বর্তমানে যে হুমকি বহাল আছে আমরা তার মুখোমুখি হতে যাচ্ছি।’ বুধবার মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও একই ইঙ্গিত দেন।

ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় দেড় লাখ সেনা সমাবেশ ঘটালে পশ্চিমাদের উদ্বেগ বেড়ে যায়। তাদের আশঙ্কা শিগগিরই আগ্রাসন চালাবে মস্কো। উত্তেজনার মধ্যে বুধবার দিনভর নিজেদের একতা উদযাপন করেছে ইউক্রেনের বাসিন্দারা।

এই সপ্তাহে রাশিয়া বেশ কয়েকবার কিছু সেনা ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে স্বাধীন পর্যবেক্ষকদের তা খতিয়ে দেখার সুযোগ দেওয়া হয়নি। ফলে পশ্চিমা নেতারা দ্রুতই রুশ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করা শুরু করেন। বৃহস্পতিবার ন্যাটো জোট আবারও রুশ দাবি প্রত্যাখ্যান করে সতর্ক করে বলেছেন, আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ‘এই ব্যাপক সেনাসমাবেশ-রাশিয়ার স্থল বাহিনীর প্রায় ৬০শতাংশ সেনা একটি সার্বভৌম রাষ্ট্রের সীমানায় জড়ো করার বিপরীত প্রতিক্রিয়া পেতে হবে।’

সূত্র: এপি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
এক ইঞ্জিন বন্ধের পরও প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ
আরব সাগর থেকেও 'শত্রু বাহিনীকে' তাড়ানোর হুশিয়ারি মোজতবা খামেনির
সর্বশেষ খবর
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি