ন্যাটোর সদস্যপদকে ইউক্রেনের একটি ‘নিরাপত্তা নিশ্চয়তা’ বলে অ্যাখ্যা দিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। তিনি বলেন, ইউক্রেন সবসময় ন্যাটোর সদস্য হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। আর উদ্দেশ্যই হচ্ছে দেশের 'নিরাপত্তার নিশ্চয়তা' করা।
বৃহস্পতিবার বিবিসি সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমরা ১৫ হাজার মানুষকে আগেই হারিয়েছি। এটি কোনও লক্ষ্য নয়। এটি আমাদের জীবন। ইউক্রেন ও পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে দীর্ঘ সময়ের যুদ্ধে এমন হতাহত হয়।
ন্যাটোতে ভবিষ্যতে যোগ দেওয়া প্রসঙ্গে প্রেসিডেন্ট জেলনস্কি আরও বলেন, এটি আমাদের জনগণের ভবিষ্যতের বিষয়... আমরা যদি ন্যাটোর কথা বলি, আমরা আমাদের স্বাধীনতার কথা বলছি। আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে কী চাই এবং কী করবো।
রাশিয়া সবসময় ন্যাটোকে আহ্বান জানিয়ে আসছে ইউক্রেনকে যেন সদস্যপদ না দেওয়া হয়। এরমধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন।
সূত্র: বিবিসি









