কয়েক দিনের মধ্যেই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া: বাইডেন

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৩

রাশিয়া কয়েক দিনের মধ্যে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনীয় বাহিনী এবং মস্কোপন্থী বিদ্রোহীদের মধ্যে গুলি বিনিময়ের পর বৃহস্পতিবার এমন সতর্কবার্তা উচ্চারণ করলেন বাইডেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জো বাইডেন বলেন, ইউক্রেনে প্রবেশ করে দেশটিতে হামলা চালাতে রাশিয়া প্রস্তুত রয়েছে। আমাদের কাছে এর প্রতিটি ইঙ্গিত রয়েছে। আমার ধারণা, আগামী কয়েক দিনের মধ্যেই এটা ঘটবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে শেষ মুহূর্তের ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করে বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা বলার নির্দেশ দিয়েছেন বাইডেন।

নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে ইউক্রেনে রুশ আগ্রাসনের জোরালো আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও বোমা পড়বে। যোগাযোগ বন্ধ হয়ে যাবে। সাইবার হামলা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেবে। এরপর রাশিয়ান ট্যাংক ও সেনারা মূল লক্ষ্যবস্তুগুলোর দিকে অগ্রসর হবে, যেগুলো ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইউক্রেন সীমান্তে সেনা বাড়ানোর পাশাপাশি রক্তের ব্যাগ মজুত করেছে রাশিয়া। ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে অস্টিন বলেন, আমরা আরও যুদ্ধ বিমান উড়তে দেখেছি। কৃষ্ণ সাগরে তাদের জোরালো প্রস্তুতি দেখেছি। শুধু তাই নয়, আমরা রক্ত মজুত করতেও দেখেছি রাশিয়াকে। অস্টিনের এমন অভিযোগ নিয়ে মস্কোর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম