বেলারুশের সঙ্গে মহড়া পূর্বনির্ধারিত সময়েই শেষ হচ্ছে: রাশিয়া

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪২

ইউক্রেন সীমান্তের কাছে বেলারুশের সঙ্গে রাশিয়ার সামরিক মহড়া পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২০ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ-এর বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, রুশ বাহিনীর বেলারুশে অবস্থানের মেয়াদ বাড়ানোর বিষয়টি আলোচ্যসূচিতে নেই।

এর আগে বুধবার বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি বলেছেন, যৌথ মহড়া শেষ হওয়ার পর একজন রুশ সেনাও বেলারুশে অবস্থান করবে না।

এ মাসের গোড়ার দিকে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ জানান, ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যেই মিত্র বেলারুশে প্রায় ৩০ হাজার সেনার পাশাপাশি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পাঠিয়েছে রাশিয়া। শীতল যুদ্ধ অবসানের পর এটিই সবচেয়ে বড় সামরিক মোতায়েনের ঘটনা। এ ঘটনা ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বিদ্যমান উত্তেজনার আগুনে যেন ঘি ঢালে।

পশ্চিমা কর্মকর্তাদের শঙ্কা, যৌথ মহড়ার নামে জড়ো হওয়া রুশ সেনাদের ইউক্রেনে আগ্রাসন চালানোর কাজে ব্যবহার করতে পারে মস্কো। বেলারুশের এই মহড়ার বাইরেও ইউক্রেন-রাশিয়া সীমান্তে পুতিন প্রশাসন লক্ষাধিক সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছে ন্যাটো।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক