পূর্ব ইউক্রেনে অস্ত্রবিরতির আহ্বান জেলেনস্কির

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির পূর্বাঞ্চলে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। রবিবার তিনি টুইটারে এই আহ্বান জানান। অঞ্চলটিতে সম্প্রতি রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সেনাদের সংঘর্ষ বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও ইউক্রেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ ক্রমেই বাড়ছে। ইতোমধ্যে ওই অঞ্চলে দুই হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।  

গত দুই দিনে ইউক্রেনের পূর্বাঞ্চলে স্বঘোষিত প্রজাতন্ত্র ডোনেস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর)-এ কয়েক দফা বোমা বিস্ফোরণের পাশাপাশি ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে।  

জেলেনস্কি বলেছেন, ট্রাইলেটারেল কন্টাক্ট গ্রুপ (টিসিজি)-এর মধ্যে শান্তি আলোচনা সমর্থন করে ইউক্রেন। এই গ্রুপে রাশিয়া ও অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই)-এর সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করে ইউক্রেন।

টুইটারে জেলেনস্কি বলেন, আমরা শান্তি প্রক্রিয়াকে দ্রুত করার পক্ষে। আমরা অবিলম্বে টিসিজি’র বৈঠক আয়োজন এবং নীরবতার পরিবেশ জারি করাকে আমরা সমর্থন করি।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন জেলেনস্কি। শান্তিপূর্ণ উপায়ে চলমান উত্তেজনা নিরসনের জন্য আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন তিনি।

জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি বলেন, আমি জানি না রাশিয়ার প্রেসিডেন্ট কী চান, তবে আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বৈঠকে বসার প্রস্তাব দিচ্ছি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম