পূর্ব ইউক্রেনের স্ব-শাসিত অঞ্চলে ব্যাপক গোলাগুলি

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪২

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হওয়া ডনবাসের স্ব-শাসিত দুটি অঞ্চলে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। সেখানকার সশস্ত্র বিদ্রোহী নেতাদের দাবি, তাদের অবস্থানে রবিবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনের সরকারি বাহিনী।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে রুশ সংবাদমাধ্যম আরটি তাদের খবরে জানিয়েছে, ডোনেস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এবং প্রতিবেশী লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) অঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে। তবে এই ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

এ বিষয়ে ডিপিআর-এর মুখপাত্র এডুয়ার্ড বাসুরিন রুশ মিডিয়াকে বলেন, এই মুহূর্তে পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। যে হামলা চালানো হয়েছে তার প্রায় সাতশ অস্ত্র শনাক্ত করেছি। এলপিআরের পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে।

তবে মস্কো সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীদের নতুন করে দাবির বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিয়েভের। যদিও ডনবাসের বিদ্রোহীরাই উত্তেজনা সৃষ্টি করছে বলে বারবার অভিযোগ করে আসছে ইউক্রেন। ইতোমধ্যে রুশ বিদ্রোহীদের হামলায় দুই ইউক্রেনীয় সেনা প্রাণও হারিয়েছেন। তাদের এই ধরনের উসকানিতে দেশটি পা দেবে না বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

রুশপন্থী বিদ্রোহীরা ২০১৪ সাল থেকেই ‍লুহানস্ক ও ডোনেস্ক দখল করে আছে উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। ওই সময়ে সংঘাত থামাতে বেলারুশের রাজধানী মিনস্কে চুক্তি সই হয়। রাশিয়া,ইউক্রেন এবং অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) এই তৃপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করে।

সূত্র: আরটি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক