আমরা ভীত নই: ইউক্রেনের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৫

পূর্ব ইউক্রেনের দুই অঞ্চলকে রাশিয়া স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ভোরে দেওয়া ভাষণে তিনি বলেন রাশিয়ার নেওয়া পদক্ষেপে ইউক্রেনের মর্যাদা এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে। তিনি বলেন, ‘আমরা ভীত নই।’

সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। এগুলো হলো স্বঘোষিত ডোনেটকস্ক পিপলস রিপাবলিক এবং লুগানস্ক পিপলস রিপাবলিক। পশ্চিমারা সতর্ক করে বলেছে এই পদক্ষেপ বেআইনি এবং শান্তি আলোচনা ভঙ্গের কারণ হতে পারে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার বক্তব্য যাই হোক না কেন ইউক্রেনের আন্তর্জাতিক সীমানা একই আছে।’ তিনি বলেন, রুশ পদক্ষেপের কারণে শান্তির উদ্যোগ এবং আন্তর্জাতিক আলোচনার বর্তমান প্রক্রিয়া নস্যাৎ হবে।

জেলেনস্কি বলেন, ইউক্রেন শান্তি চায় আর রাজনৈতিক এ কূটনৈতিক সমাধানকে সমর্থন করে। তিনি বলেন, ‘আমরা ভীত নই।’ তিনি জানান তার দেশ আন্তর্জাতিক সহযোগীদের কাছ থেকে স্পষ্ট ও কার্যকর পদক্ষেপের অপেক্ষা করছে।

ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেন, ইউক্রেন কাউকে কোনও কিছু ছেড়ে দেবে না।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম