আর কেউ কি ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাকে স্বীকৃতি দিয়েছে?

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩

পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুইটি অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য দেশগুলোকেও এই পদক্ষেপ অনুসরণের আহ্বান জানিয়েছেন। তবে তাতে কি সাড়া মিলেছে?

মঙ্গলবার নিকারাগুয়া এবং সিরিয়া জানায় তারা মস্কোর সিদ্ধান্তকে সমর্থন করছে। ডনেস্ক এবং লুহানস্ককে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ার মস্কোর সিদ্ধান্ত সমর্থন করলেও তারা নিজেরা স্বীকৃতি দিচ্ছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

অন্য কোনও দেশ এখন পর্যন্ত স্বঘোষিত পিপলস রিপাবলিকগুলোকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়নি। তবে রুশ সমর্থিত আরেকটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সাউথ ওসেটিয়া ২০১৫ সাল থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার সরকারকে সমর্থন করে আসছে।

জর্জিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সাউথ ওসেটিয়া ২০০৮ সালে রাশিয়ার সামরিক হস্তক্ষেপে স্বাধীনতা লাভ করে। সাউথ ওসেটিয়া ইতোমধ্যেই মস্কোর বেশ কিছু মিত্রকে স্বীকৃতি দিয়েছে।

পশ্চিমা নিন্দা সত্ত্বেও প্রেসিডেন্ট পুতিনের পদক্ষেপের সমর্থনে বেশ কিছু স্বর শোনা গেছে। মস্কোর বিরুদ্ধে ‘প্রচারণা যুদ্ধ’ শুরু করায় পশ্চিমাদের অভিযুক্ত করেছে কিউবার কমিউনিস্ট সরকার।

এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রকে ‘রাশিয়াকে দুর্বল এবং বিচ্ছিন্ন’ করে দেওয়ার ‘শত্রুতার নীতি’ বাদ দেওয়ার আহ্বান জানায় উত্তর কোরিয়া।

ইরানের সংবাদমাধ্যমগুলোও ইউক্রেনে মস্কোর পদক্ষেপের বিষয়ে সহানুভূতিশীল থাকতে দেখা গেছে।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম