বিচ্ছিন্নতাবাদীদের স্বীকৃতি: রাশিয়ার ওপর ইউক্রেনের নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৪

পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও সেখানে রুশ সেনা মোতায়েনের কারণে আইনপ্রণেতাসহ রাশিয়ার ৩৫১ জন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইউক্রেন। বুধবার দেশটির পার্লামেন্টে এই নিষেধাজ্ঞা অনুমোদিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

এই নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের ইউক্রেনে প্রবেশ করতে দেওয়া হবে না এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। অনুমোদন পাওয়ায় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল এই নিষেধাজ্ঞা কার্যকর করবে।

পার্লামেন্টে এই নিষেধাজ্ঞা নিয়ে ভোটাভুটির আগে ইউরোপিয়ান সলিডারিটি ফ্যাকশনের ইরিনা হেরাশেঙ্কো বলেছিলেন, ইউক্রেনকে বিচ্ছিন্ন করতে রাশিয়ার পার্লামেন্টের (ডুমা) যারা ভোট দিয়েছেন সেই সব অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর করা উচিত।

গত সপ্তাহে রাশিয়ার ৩৫১ জন আইনপ্রণেতা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানান পূর্ব ইউক্রেনের স্বশাসিত অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য। এই অঞ্চলগুলো রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার পুতিন অঞ্চল দুটিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের