ইউক্রেনে আরও অস্ত্রশস্ত্র পাঠানোর ঘোষণা যুক্তরাজ্যের

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৮

ইউক্রেনে আরও অস্ত্রশস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনবিসি।

হাউজ অব কমন্সে দেওয়া ভাষণে বরিস জনসন বলেন, যুক্তরাজ্য শিগগিরই ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে। রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণাত্মক আচরণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামরিক সহায়তার পাশাপাশি ইউক্রেনকে অর্থনৈতিক সহায়তাও দেবে যুক্তরাজ্য। বুধবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ইউক্রেনের অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রভাব প্রশমিত করতে সাহায্য করার জন্য ৫০০ মিলিয়ন ডলার পর্যন্ত ঋণের গ্যারান্টি দেবে যুক্তরাজ্য।

লিজ ট্রাস বলেন, ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন জানাতে যুক্তরাজ্য তার অর্থনৈতিক দক্ষতা এবং শক্তি ব্যবহার করছে।

তিনি বলেন, ব্রিটিশ সরকারের দেওয়া গ্যারান্টিগুলো ইউক্রেনে গুরুত্বপূর্ণ পুঁজি প্রবেশে সাহায্য করতে পারে। একইসঙ্গে এটি দেশটির অর্থনীতিকে রুশ আগ্রাসনের ঝড় মোকাবিলায় সহায়তা করতে পারে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যক্ষ অর্থনৈতিক সহায়তা, প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ এবং আক্রমণের জন্য ভুয়া অজুহাত তৈরির রুশ অপচেষ্টার মুখোশ উন্মোচন করতে প্রস্তুত।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম