ইউক্রেন থেকে দূতাবাসের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৫

ইউক্রেন থেকে নিজ দূতাবাসের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে। বুধবার রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনবিসি নিউজ।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কিয়েভের রুশ দূতাবাস কর্তৃপক্ষ সেখান থেকে রাশিয়ার পতাকা নামিয়ে ফেলেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান আন্দ্রেই রুডেনকো অবশ্য বলেছেন, কিয়েভের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চায় না মস্কো।

এমন সময়ে এ ঘোষণা এলো যখন আইনপ্রণেতাসহ রাশিয়ার ৩৫১ জন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইউক্রেন। পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুইটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পুতিনের স্বীকৃতির প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করে কিয়েভ।

স্বীকৃতির পাশাপাশি অঞ্চল দুটিতে রুশ বাহিনী মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন পুতিন। এ ঘটনাকে ইউক্রেনে রুশ দখলদারিত্বের শুরু হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি