রাশিয়ার ৫ প্লেন ও এক হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইউক্রেনের

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪০

ইউক্রেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে তারা রাশিয়ার পাঁচটি প্লেন এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। তবে প্লেন ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনীয় বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘শান্ত থাকুন আর ইউক্রেনীয় রক্ষাকারীদের ওপর ভরসা রাখুন।’ ইউক্রেনের সেনাবাহিনীর দাবি বিচ্ছিন্নতাবাদী লুহানস্ক অঞ্চলে রাশিয়ার প্লেন ও হেলিকপ্টার ভূপাতিত করা হয়।

ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, প্রতিবেশি বেলারুশ থেকে ইউক্রেনে প্রবেশ করছে রুশ বাহিনী। বেলারুশের সহায়তায় রুশ বাহিনী কামানের গোলা বর্ষণ করছে বলেও জানায় বাহিনীটি।

সীমান্তরক্ষী বাহিনীর দাবি তারা রুশ হামলা প্রতিহতের চেষ্টা অব্যাহত রেখেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, যৌথ মহড়ার অংশ হিসেবে বেলারুশে মোতায়েন করা হয় রুশ সেনা।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের বিমান ঘাঁটি ও তাদের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করেছে।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম