ইউক্রেনে রুশ হামলা অর্থনীতির জন্য কী বার্তা দিচ্ছে?

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৭

স্থল, আকাশ ও নৌপথে বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এক দেশের আরেক দেশের সবচেয়ে বড় যুদ্ধের যে আশঙ্কা পশ্চিমারা এতদিন করে আসছিল, তা বাস্তবে পরিণত হলো। হামলা শুরুর পর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বিশ্বের বিভিন্ন বিশ্লেষক ও অর্থনীতিবিদের প্রতিক্রিয়া তুলে ধরেছে একটি প্রতিবেদনে।

লন্ডনভিত্তিক টিডি সিকিউরিটিজের প্রধান কৌশলবিদ ক্রিস্চিয়ান ম্যাজিও বলেন, যেসব মুদ্রার দরপতন হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে রুশ রুবল ও তুরস্কের লিরা। ইউক্রেনের মুদ্রা তো সংকটে পড়বেই। বিনিয়োগকারীরা এসব মুদ্রায় জড়িত হতে চাইবেন না।

তিনি আরও বলেন, কী ঘটতে চলেছে, তা একমাত্র পুতিন জানেন। চিরাচরিতভাবেই রুশ সুত্র ইউক্রেনে সামরিক পরিকল্পনার কথা অস্বীকার করে আসছিল। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় সামরিক অভিযান প্রত্যক্ষ করছি আমরা। এরপর যেকোনও কিছু ঘটতে পারে।  

লিগ্যাল অ্যান্ড জেনারেল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, লন্ডন-এর পোর্টফোলিও ম্যানেজার জাস্টিন অনুয়েকউসি বলেন, এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো জটিল পরিস্থিতিতে পড়ে গেলো। কেন্দ্রীয় ব্যাংকগুলোকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কাজ করতে হবে। দ্রব্যমূল্যের বৃদ্ধি পারে।

পিসটেট-এর কৌশলবিদ ফ্রেডেরিক ডাকরোজেট বলেন, এই আক্রমণে ইসিবিকে আরও সতর্ক করে তুলবে হয়ত বন্ড কম কেনার সিদ্ধান্ত বাস্তবায়ন পিছিয়ে যেতে পারে।

ফর্টে সিকিউরিটিজ-এর সেলস ট্রেডার কেইথ টেম্পারটন বলেন, এতে সরবারহ চেইনে চাপ পড়বে নিশ্চিত। জার্মানির শিল্পখাত জ্বালানির প্রয়োজনীয়তা নিয়ে জটিলতায় পড়বে। দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া এমন পরিস্থিতি আমরা খুব বেশি দেখিনি।

ইস্তানবুল অ্যানালাইটিকস-এর বিশ্লেষক গুলডেম আতাবায় বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে তুরস্কে বড় প্রভাব পড়বে। এখন নিষেধাজ্ঞা জারির বিষয়টি প্রত্যাশা করা হচ্ছে না। কিন্তু তুরস্ককে ন্যাটোর পদক্ষেপ মেনে চলতে হবে।

বেইজিংয়ের স্বতন্ত্র রাজনৈতিক বিশ্লেষক উ কিয়াং বলেন, এটি খুব অস্বস্তিদায়ক পরিস্থিতি, যেখানে রাশিয়া অপ্রস্তুত চীনকে জড়িয়েছে। ইউরোপের সঙ্গে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হারাতে পারে চীন। রাশিয়ার সঙ্গে জোটের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতমূলক অবস্থানে পৌঁছাতে পারে বেইজিং। এখন পর্যন্ত চীন যুদ্ধ থামানোর জন্য খুব আগ্রহ দেখায়নি।

টোকিওর নমুরা রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী অর্থনীতিবিদ তাকাহিদে কিউচি বলেন, রাশিয়া ইউক্রেনের নিয়ন্ত্রণ নিলে খারাপ উদাহরণ তৈরি হবে। তাইওয়ান এবং দক্ষিণ ও চীন সাগরে উদ্বেগের বার্তা ছড়াবে।  

সিডনির ব্যারেনজয়ি ক্যাপিটালের হেডঅব ক্যাশ ইকুইটিজ জর্জ কানান বলেন, বিক্রি বন্ধ করতে শেয়ার বাজারগুলো অজুহাত খুঁজছিল, এখন তারা সত্যিকার অজুহাত পেয়ে গেলো। এমন অনিশ্চিত পরিস্থিতিতে ক্রেতারা শেয়ার ক্রয় বন্ধ করে দেন।

সিঙ্গাপুরের ওসিবিসি’র ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির নির্বাহী পরিচালক ভাসু মেনন বলেন, ইতিহাসে দেখা গেছে এমন সামরিক হামলা ও ভূরাজনৈতিক ঘটনায় বড় অর্থনৈতিক প্রভাব না থাকলে বেশিদিন টিকে না। এক্ষেত্রে যদি এমনটি ঘটে প্রাথমিক দরপতনের পর ঘুরে বাড়াবে বাজার।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম