কিয়েভের আবাসিক ভবনে ভেঙে পড়ছে রুশ বিমান

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৬

ইউক্রেনে রুশ হামলা দ্বিতীয় দিনে গড়িয়েছে। শুক্রবার সকালে রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে এবং একটি শত্রু প্লেন ভূপাতিত করেছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কিয়েভের ডারনিটস্কি জেলার একটি আবাসিক ভবনে ভেঙে পড়েছে একটি রুশ বিমান।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কিয়েভের নয়তলা আবাসিক ভবনটিতে আগুন ধরে গেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন অন্তত তিন ব্যক্তি আহত হয়েছেন।

কিয়েভ লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের বাসিন্দারা আকাশ থেকে পড়া জ্বলন্ত ধ্বংসাবশেষের ভিডিও ধারণ করেছেন। তাদের অভিযোগ ওই এলাকায় আবাসিক ভবনে হামলার পর এসব ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ছে।

সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি রুশ প্লেন ভূপাতিত করেছে। প্লেনটি একটি আবাসিক ভবনে পড়লে তাতে আগুন ধরে যায়। দ্বিতীয় আরেকটি ভবনে আগুন ধরে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার খবরও পাওয়া যাচ্ছে।

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম