কিয়েভে আঘাত হানছে রুশ ক্ষেপণাস্ত্র, সাহায্য চাইলো ইউক্রেন

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৯

ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানতে শুরু করে। রাশিয়ার সেনাবাহিনী যখন কিয়েভে ঢুকে পড়ছে তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি। তিনি বলেছেন, রুশ হামলা ঠেকাতে নিষেধাজ্ঞা জারি যথেষ্ট নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ হামলার দ্বিতীয় দিনে ৩০ লাখ বাসিন্দার শহরজুড়ে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হচ্ছে। অনেকে আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন।

শুক্রবার ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণের কয়েকটি প্রবেশদ্বার দিয়ে কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে হামলা চালাতে চালাতে প্রবেশ করে তারা। একইসঙ্গে ট্যাংক ও ভারী যানবাহন শুক্রবার সকাল থেকেই রাজধানীতে প্রবেশের খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে, রাশিয়ার একটি উড়োজাহাজ ভূপাতিত করা হয়েছে। মধ্যরাতে ভূপাতিত করার পর একটি কিয়েভের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে ভবনটিতে আগুন ধরে এবং ৮ জন আহত হয়েছেন।

এক সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তা জানান, রুশ সেনাবাহিনী শুক্রবার রাজধানীর কাছে অবস্থান করছিল। সংখ্যায় কম হলেও ইউক্রেনের সেনারা লড়াই করছিল।

এক পুলিশ সদস্য জানিয়েছেন, কিয়েভের প্রধান বিমানবন্দরের কাছে একটি দশতলা অ্যাপার্টমেন্ট ব্লকের জানালা ভেঙে গেছে। এখানে একটি শেল আঘাত করেছিল।

ইউক্রেনের একটি গোয়েন্দা সূত্র ইউক্রেনস্কা প্রাভদাকে জানিয়েছে, রাজধানী নিয়ন্ত্রণের পরিকল্পনার অংশ হিসেবে কিয়েভের প্রধান বিমানবন্দর দখল করার পাশাপাশি রুশ সেনাদের অবতরণের জন্য বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। আর সেই পরিকল্পনা মোতাবেক এগোচ্ছে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বিকট শব্দে বিস্ফোরণ শোনা গেছে। এই শহর রাশিয়া সীমান্তের কাছে। এছাড়া বিমান হামলার সতর্ক সংকেত পশ্চিমের লাভিভ শহরেও বাজানো হয়েছে। পূর্বাঞ্চলীয় সুমি শহরেও তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

জেলেনস্কি জানিয়েছেন, তিনি বুঝতে পারছেন রুশ সেনারা তাকে টার্গেট করেই কিয়েভ আসছে। তবে তিনি শহর ছাড়বেন না, কিয়েভে থাকবেন।

পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেভা টুইটারে লিখেছেন, ভয়াবহ রুশ রকেট কিয়েভে আঘাত করেছে। শেষ যখন এমন কিছু রাজধানী প্রত্যক্ষ করেছিল সেটি ছিল ১৯৪১ সালে, তখন নাৎসি জার্মানি হামলা করেছিল।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম