রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে হোস্তোমেল বিমানবন্দর দখল করেছে রুশ সেনাবাহিনী। সেখানে প্যারাট্রুপাররা নেমেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রুশ মন্ত্রণালয় জানায়, পশ্চিম দিক থেকে কিয়েভে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীরা রুশ সেনাবাহিনীর সহযোগিতায় ইউক্রেনের সেনা অবস্থানে হামলা চালাচ্ছে।
ইউক্রেন জানিয়েছে, শুক্রবার ভোরে রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।









