প্রথমবারের মতো সক্রিয় হলো ন্যাটোর রেসপন্স ফোর্স

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:০১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৫

জোট গঠনের পর প্রথমবারের মতো ন্যাটোর রেসপন্স ফোর্সকে সক্রিয় করা হয়েছে। ইউক্রেনে রুশ হামলার ঘটনায় শুক্রবার এই বাহিনীকে সক্রিয় করা হলো। তবে আক্রমণের জন্য নয়, প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাদের এই সামরিক জোট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

ন্যাটোর সুপ্রিম অ্যালিড কমান্ডার জেনারেল টড ওল্টার্স বহুদেশীয় এই বাহিনীকে সক্রিয় করেছেন। এই বাহিনীতে রয়েছে স্থল, বিমান, সাগর ও স্পেশাল অপারেশন্স ফোর্সের সদস্যরা। এতে জোটভুক্ত দেশগুলো দ্রুত মোতায়েন করতে পারে এমন সদস্যরা রয়েছেন।

সিএনএন জানায়, এই বাহিনীকে সক্রিয় করার অর্থ নয় যে যুক্তরাষ্ট্র বা ন্যাটো সেনাদের ইউক্রেনে মোতায়েন করা হবে। ইউক্রেন ন্যাটোর সদস্য নয়। আর জোটের সদস্যরা কোনও দেশকে রক্ষায় ন্যাটো সেনা মোতায়েন করে না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও স্পষ্ট করেছেন, রাশিয়া আক্রমণাত্মক পদক্ষেপের মোকাবিলায় পূর্ব ইউরোপের ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোতে মার্কিন সেনা মোতায়েন করা হবে। কিন্তু তারা ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে না।

ন্যাটোর সুপ্রিম কমান্ডার ওল্টার এক বিবৃতিতে রেসপন্স ফোর্সকে সক্রিয় করাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন।

এই বাহিনীকে এখনও কোথাও মোতায়েন করা হয়নি। তাদের মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বাইডেন ঘোষণা দিয়েছেন ইউরোপে ৭ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হবে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক