কিয়েভ ঘিরে তুমুল লড়াই

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২১

রাতভর অবিরাম বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। দেশজুড়ে বিভিন্ন স্থানে তীব্র লড়াই চললেও রাজধানীতে শোনা গেছে বড় বড় বিস্ফোরণ। শনিবার সকালে আরও তীব্র হয়েছে সেই সংঘাত।

কিয়েভের ময়দান চত্বরের কাছে শোনা গেছে বড় বিস্ফোরণের শব্দ। এছাড়া শহরের ট্রয়েশ্চিনা এলাকার কাছেও একাধিক বড় বিস্ফোরণ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের অভ্যন্তরে কামানের গোলার শব্দ কয়েক মাইল দূর থেকেই শোনা যাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শহরের চিড়িয়াখানার কাছে ৫০টিরও বেশি বিস্ফোরণ এবং মেশিন গানের তীব্র গুলি ছোড়ার শব্দ শোনা গেছে।

ফক্স নিউজের বিদেশি প্রতিনিধি ট্রে ইংস্ট জানিয়েছেন, এই মুহূর্তে একাধিক দিক দিয়ে রাজধানী কিয়েভে হামলা চলছে।

রাজধানী কিয়েভের ট্রয়েশ্চিনা এলাকার কাছে সিএইচপি-৬ বিদ্যুৎকেন্দ্রের কাছে লড়াই চলছে। দেশটির বিশেষ সেবা বিভাগ জানিয়েছে, শহরের বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটাতেই এই হামলা চালানো হচ্ছে।

কিয়েভের পেরেমোহি এলাকার কাছে ভাঙা গাড়ি এবং আগুন জ্বলতে দেখা গেছে। ভাসিলকিভ বিমান ঘাঁটির কাছে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কিয়েভে হামলা চালাতে এই বিমান ঘাঁটিটি ব্যবহার করতে চায় রুশ প্যারাট্রুপাররা।

ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, কৃষ্ণ সাগরের মাইকোলেইভ শহরে রুশ হামলা সফলভাবে প্রতিহত করা গেছে।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম