‘বীরোচিত’: নিজেকে উড়িয়ে রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকালেন ইউক্রেনীয় সেনা

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০২

রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে একটি সেতু ধ্বংস করতে নিজেকে উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের এক সেনা। শুক্রবার এই ঘটনার পর তাকে বীর আখ্যা দিয়ে প্রশংসা ভাসাচ্ছেন ইউক্রেনের মানুষ।

শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ফেসবুক পেজে ভিটালি স্কাকুন ভলোদিমিরোভিচ নামে এই সেনা সদস্যের আত্মত্যাগের কথা জানানো হয়। ভলোদিমিরোভিচের এই বীরোচিত কাজের ব্যাপক প্রশংসা করে জানানো হয়, হেনিচেস্ক শহরের একটি সেতু ওড়াতে নিজেকে ব্যবহার করেন তিনি। শহরটি ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলে অবস্থিত।

ওই এলাকা ছাড়াও ইউক্রেনের বহু এলাকায় রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। বৃহস্পতিবার ভোরে রুশ হামলা শুরুর পরই প্রতিরোধ যুদ্ধ শুরু করে ইউক্রেনীয় সেনারা। শুক্রবার সকালেতিন দিক দিয়ে রাজধানী কিয়েভে হামলা শুরু করে রুশ বাহিনী।

রুশ বাহিনী খেরসন অঞ্চলের দিকে আগাতে থাকলেও ভলোদিমিরোভিচ সেতু উড়িয়ে দেওয়ায় ধীর হয়ে যায় তাদের গতি। ফলে ইউক্রেনীয় সেনারা সরে গিয়ে প্রতিরক্ষা পুনর্বিন্যাসে সক্ষম হয় বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। শেষ পর্যন্ত অবশ্য খেরসনে ঢুকে পড়েছে রুশ বাহিনী।

ফেসবুক পোস্টে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, হেনিচেস্ক সেতুতে মাইন বসাতে সক্ষম হয় তাদের সেনারা। তবে রুশ বাহিনী আগাতে থাকলে মাইনটি দূর থেকে বিস্ফোরণ ঘটানোর সময় ছিল না তাদের হাতে। সেই সময় আরেকটি ব্যাটেলিয়ন থেকে এগিয়ে আসেন সামরিক প্রকৌশলী ভলোদিমিরোভিচ। তিনি মাইন বসানো ইউনিটের সঙ্গে রেডিও যোগাযোগ স্থাপন করে নিজেই মাইনটি বিস্ফোরণ ঘটানোর আগ্রহ প্রকাশ করেন।

সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। আমাদের ভাই প্রাণ দেন। তার বীরোচিত কাজ শত্রুদের অগ্রযাত্রা গুরুতরভাবে ধীর করে দেয়, এর ফলে ইউনিটটি পুনরায় মোতায়েন করা এবং প্রতিরক্ষা পুনর্বিন্যাস করা সম্ভব হয়।’

পোস্টের শেষে বলা হয়, ’রুশ দখলদাররা জেনে রাখো তোমাদের পায়ের নিচের মাটি জ্বলবে! প্রাণ থাকা পর্যন্ত আমরা লড়বো! যতক্ষণ জীবিত থাকবো ততক্ষণ আমরা লড়ে যাবো!’

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক