পেট্রোল বোমা বানানো শেখাচ্ছে ইউক্রেনের টেলিভিশন

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৪

রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে নাগরিকদের প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন ইউক্রেনের নেতারা। পেট্রোল বোমা তৈরি করে রুশ বাহিনীকে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন তারা। এরই মধ্যে পেট্রোল বোমা কিভাবে বানাতে হয় তা প্রচার করেছে দেশটির একটি টেলিভিশন চ্যানেল।

শুক্রবার এক টেলিভিশন শোতে এক ব্যক্তি হাজির হয়ে পেট্রোল বোমা তৈরির প্রক্রিয়া বর্ণনা করেন। এই বিস্ফোরক সহজেই তৈরি করা যায়। কিন্তু বিস্ফোরণ ঘটালে মারাত্মক অগ্নিকাণ্ড ঘটাতে সক্ষম এটি।

এর আগে শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় নাগরিকদের পেট্রোল বোমা তৈরির পরামর্শ দেওয়া হয়। দখলদার বাহিনীকে ঠেকাতে এই বিস্ফোরক ব্যবহারের পরামর্শ দেয় তারা।

এছাড়া রাজধানী কিয়েভ রক্ষায় নাগরিক স্বেচ্ছাসেবকদের হাতে প্রায় ১৮ হাজার মেশিনগান তুলে দিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। বয়স সীমা তুলে নিয়ে সব নাগরিককে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সূত্র: সিএনএন

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম